গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারী ইসমাঈল খান ও ছাত্রকল্যাণ সম্পাদক মিজানুর রহমান সজিবকে ট্রাক রোডস্থ নিজস্ব বাসা থেকে পুলিশ অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে চাঁদপুর শহর ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহজাহান খান, জেলা ছাত্রশিবিরের সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি সাইফুল আলম, জামায়াত নেতা কাদের খান, শিবির নেতা মাহবুবুর রহমান, আব্দুল আউয়াল, আহম্মদ খান প্রমুখ। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ ঘুমন্ত অবস্থায় বাসায় হানা দিয়ে ছাত্রশিবিরের শহর সেক্রেটারী ইসমাঈল খান ও শিবির নেতা মিজানুর রহমানকে গ্রেফতার করে। বর্তমান অবৈধ সরকারের হিংসাত্মক কর্মকান্ডকে ধামাচাপা দেওয়ার জন্যই একের পর এক জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করছে। আমরা এ গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জামায়াত শিবিরের সকল নেতা কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এদিকে ছাত্রশিবিরের শহর সেক্রটারী ইসমাঈল হোসেন খান ও ছাত্রকল্যান সম্পাদক মিজানুর রহমান সজিবের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বার্তা পাঠায় বিশ দলীয় জোট ও ছাত্রনেতৃবৃন্দ। প্রতিবাদ বার্তায় বিশ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ এইচ আহমদ উল্যাহ মিয়া, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা বিএনপির সেক্রেটারী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াত সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান মিয়া, সেক্রেটারী অধ্যাপক আরিফ উল্যাহ, শহর ছাত্রশিবির সভাপতি নজরুল ইসলাম মারুফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার,জেলা সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা সেক্রেটারী ইমারান হোসাইন, সদর জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সদর সেক্রেটারী শাহজাহান খান শিবির চাঁদপুর শহর সেক্রেটারীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন কোন মামলা না থাকা সত্বেও পুলিশ অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করেছে। অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে অন্যথায় ২০ দলীয় জোট ও ছাত্রনেতৃবৃন্দ যে কোন কর্মসূচি দিতে বাধ্য হবে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

