প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা, ১৬ই জানুয়রি (বিএনএস) জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে সহকারী মহাসচিব জনাব শাহজাহান মোল্যাকে যুগ্ম মহাসচিব মনোনীত করেছেন। ১লা জানুয়ারী ২০১৩ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে। গত ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত সংস্থার বিশেষ বর্ধিত সভায় কার্যকরী সভাপতি ও যুগ্ম মহাসচিবের দু’টি পদ সৃষ্টি করে গঠনতন্ত্রের সংশোধনী অনুমোদন করা হয়। এই সংশোধনীর আলোকে গঠনতন্ত্রের ৭ (ঙ) ধারায় প্রদত্ত খমতা বলে এই মনোনয়ন দেয়া হয়েছে। উলেখ্য, জনাব শাহজাহান মোল্যা ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারী জাতীয় সাংবাদিক সংস্থার জন্মলগ্ন থেকে একজন সক্রিয় সদস্য। ইতিপূর্বে তিনি সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বরিশাল বিভাগের সাংগঠনিক সচিব, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও সহকারী মহাসচিব হিসেবে অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা ও খুলনার বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর বিশেষ সংবাদাতা হিসেবে কর্মরত আছেন। বরিশালের গৌরনদী উপজেলার মরহুম মমতাজ উদ্দিন মোল্যার কনিষ্ঠ পুত্র শাহজাহান মোল্যা দই সন্তানের জনক।
শিরোনাম:
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
