মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব সুয়াপাড়া বেপারী বাড়ীতে গত সোমবার গভীর রাতে অগ্নিকান্ডে দুইটি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্যাহ ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ অগ্নিকান্ডের স্থান পরিদর্শণ করেন। বিকাল ৪টায় স্থানীয় সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ ৯ হাজার টাকা ও ৩ বান্ডেল টিন করে ২টি পরিবারের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা ইঞ্জিঃ মোঃ আশেকুর রহমান। তিনি র্নিবাহী কর্মকর্তার বক্তব্যে বলেন আপনাদের এই ক্ষতি গ্রস্থের আর্থিক সহায়তা প্রধান করেন স্থানীয় সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির প্রচেষ্টায়। মহোদয় আপনাদের এই অগ্নিকান্ডের খবর শুনে খোজ খবর নেন। আপনার এমপি মহোদের জন্য দোয়া করবেন।
