মোঃ জামাল হোসেন ॥
‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, মেহের ডিগ্রী কলেজের উপধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম, সূচীপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, শাহরাস্তি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাবেক ইউ.পি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, মাওলানা আবুল কাশেম, নাসরিন সুলতানা, সাহিদা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউ.পি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
