মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তিতে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শনিবার রাত পৌনে ৯ টায় উপজেলার কালিয়াপাড়া এলাকা থেকে এ ইয়াবা ব্যবসায়ীকে আটন করা হয়। শাহরাস্তি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামে সওদাগর বাড়ীর তিতু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মোঃ শিপকে (২৭) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিরত অবস্থায় পাওয়া যায়। এ সময় ২০ পিছ ইয়াবা সহ তাকে আটক করা হয়। জানা যায়, দীর্ঘদিন যাবৎ শিপন মাদক ব্যবসার সাথে জড়িত। অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল মান্নান, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মাসুম রানা ও মোঃ ফরিদ সহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়। মামলা নং-১০, তাং-১১/০৭/২০১৫।
উল্লেখ্য, মাদক ব্যবসায়ী শিপনের বিরুদ্ধে পূর্বেও বেশ কয়েকটি মামলা হয়েছে। সে ওই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ দিলদার আজাদ।

