
শাহরাস্তি (চাঁদপুর): “মাস্ক পরার অভ্যাস-কোভিডমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানে মরনঘাতি (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে শাহরাস্তি থানার উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মসূচী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, দেশব্যপী করোনা সংক্রমণ প্রতিরোধে জনগনকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন জনসমাগম স্থলে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এ কর্মসূচী পালিত হয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
