শাহরাস্তি ব্যুরোঃ শাহরাস্তি উপজেলার চেঙ্গাচাল-বলশীদ স্থানে চাঁদাবাজিকে অটোরিক্সা চালককে মারধর, শ্রমিক ধর্মঘট করে। বিচার দাবী করে গতকাল ৭ আগষ্ঠ সোমবার সকাল ১১ থেকে বিকেল সাড়ে ৫ টা পযন্ত এ ধর্মঘট চলে। বেলা ৫ টায় শাহরাস্তি থানা পুলিশ ও চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার ঘটনাস্থলে গিয়ে শ্রমীকদের আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। ঘটনার বিবরণে জানা যায়, চেঙ্গাচাল ষ্ট্যান্ডে বলশিদ এলাকার সোহাগ ও তার সঙ্গী নিয়ে চালকদের কাছ থেকে চাঁদা দাবী করে। এ ঘটনায় অটোরিক্সা চালক ওয়াসিম চাঁদা না দেওয়ায় তাকে বেদম মারধর করে এবং অটোরিক্সার চাবি নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার সকল অটোরিক্সা চালক ধর্মঘট পালন করে। সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির জেলা সভাপতি আবুল হোসেন মজুমদার এ ঘটনায় টামটা (উঃ) ইউনিয়ন চেয়ারম্যান ফারুক দর্জি ও তার সঙ্গবদ্ধ দলকে দায়ী করে বলেন, ফারুক দর্জির লোকজন চাঁদা দাবী করেন এবং তাদের চাঁদা না দেওয়ায় তার লোকেরা নিরিহ শ্রমীকদের বেদম মারধর করেছে। এ ব্যপারে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি জানায়, আমি এ বিষয়ে জানতে পেরেছি বলশিদ গ্রামের কিছু ছেলে ষ্ট্যান্ডে চাঁদা বাজির নামে জিবি তুলতে নিষেধ করে। তারা দাবী করে ষ্ট্যান্ডে বঙ্গবন্ধু পরিষদের নামে চাঁদা বাজি চলবে না। যদি কোন সহযোগীতা প্রয়োজন হয় তা হলে কমিটির মাধ্যমে তা হতে হবে। টামটা (উঃ) ইউনিয়নের সকলেই আমার লোক। আবুল ভাইয়ের সাথে আমার কোন বিরোধ নেই তিনি কেন আমাকে জড়িয়ে কথা বলেছেন তা আমি বলতে পারবো না।
