
প্রতিনিধি
শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিং এবং শাহরাস্তি মডেল থানার উদ্যোগে ১৮ অক্টোবর সকালে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশের পূর্বে বিশাল র্যালী বের করা হয়। র্যালীটির নেতৃত্বদেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার। জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালীতে যোগদিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্কুল , মাদ্রাসা, কলেজের শিক্ষার্থী বিভিন্ন শ্রমীক সংগঠন, ইউপি চেয়ারম্যান ও সদস্যগন সকাল থেকেই নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হতে থাকেন ।
সকাল সাড়ে ১০ টায় মেহের কালীবাড়ী থেকে র্যালীটি শুরু হলে এতে যোগদেন পুলিশ সুপার শামসুন্নাহার। র্যালীটির সম্মুখ ভাগ ঠাকুর বাজার এলাকা অতিক্রম করে আবার মেহের কালীবাড়ীতে এলেও র্যালীটির শেষ ভাগ কালীবাড়ীতেই রয়ে যায়, পুরো সড়ক লোকে লোকারণ্য হয়ে পড়ে। যেন সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক মহা সমারোহ। র্যালীটি শাহরাস্তি স্বরণ কালের শ্রেষ্ঠ র্যালী হিসেবে স্থান করে নিয়েছে।
র্যালী শেষে সবাই যোগদেন সমাবেশে । শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার । তিনি তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিংয়ের শ্লোগান পুলিশ ই জনতা জনতাই পুলিশ । তাই প্রত্যেকটি ব্যক্তি পুলিশের ক্ষমতা প্রয়োগ করতে পারে। সকল জনগন পুলিশের ভূমিকায় অবতির্ণ হয়ে অপরাধীদের বিরুদ্ধে দাড়াতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আকতার বানু, সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল মনজিল হোসেন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের ভরপ্রাপ্ত সভাপতি জি এম সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজমুদার। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন নুর, সূচীপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহরাস্তি প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওঃ আলমগীর হোসেন।
