প্রতিনিধি
শাহরাস্তিতে এবারের জেএসসি ও জেডিসি’র ফলপ্রাপ্তিতে বিড়ম্বণার শিকার হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা। ফল প্রকাশের দিন সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা ফলপ্রাপ্তির জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভিড় জমায়। ওই সময় সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ না থাকায় অত্র কার্যালয় হতে ফলাফলের বিবরণী সরবরাহ বন্ধ হয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা বিভিন্ন উপায়ে ফলাফল জানতে সক্ষম হলেও গণমাধ্যম কর্মীরা ফলাফল পায়নি। অত্র উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি মাদ্রাসার প্রত্যেকটির আলাদা করে ফলাফল বিবরণী পেতে বিড়ম্বণার সৃষ্টি হয়। ওই সময় সংবাদকর্মীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খানের দপ্তরে ফলাফলের সর্বশেষ অবস্থা জানতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। ওই সময় তার অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান স্যার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। পরে গণমাধ্যম কর্মীরা রাতঅবদি অপেক্ষা করে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে জেএসসি ও জেডিসি’র ফলাফল দিতে ব্যর্থ হয়। এজন্য চাঁদপুর সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে শাহরাস্তি উপজেলার জেএসসি ও জেডিসি’র ফলাফল প্রকাশিত হয়নি।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
