শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর-লাকসাম রেলপথের চিতোষী কান্দিরপাড় নামক স্থানে চাঁদপুর-চট্টগ্রাম ঈদ স্পেশাল-১ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছে এবং চাঁদপুর লাকসাম রেল পথের যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম থেকে ১০টি বগি নিয়ে ঈদ স্পেশাল ট্রেন-১ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বিকাল ৪ টায় লাকসাম ছেড়ে চিতোষী কান্দিরপাড় নামক স্থানে আসলে ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এসময় বগিতে থাকা যাত্রীরা ছুটাছুটি করতে গিয়ে প্রায় ২৫ যাত্রী মারাত্বক আহত হয় বলে চিতোষী স্টেশন মাস্টার তপন কুমার মিত্র জানান। খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী দল (এস.এস.এ.ই/পথ) অত্যাধুনিক মেশিনপত্র নিয়ে পড়ে যাওয়া বগির উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাকসাম থেকে ৫শথাধিক যাত্রী নিয়ে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। শাহারাস্তি আসার পর লাইনচ্যুত হওয়ায় ২৫জন যাত্রী আহত হলেও অল্পের জন্য ৫শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পায়। ট্রেনটি ৫টা ১৫মিনিটে আসার কথা থাকলেও দুর্ঘটনার কবলে পরার কারণে আসতে পারে নি। এতে ট্রেনে থাকা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ট্রেনে উদ্ধার কার্যক্রম ধীরগতি হওয়ায় এরিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপুর-লাকসাম ট্রেন পথের সকল চলাচল বন্ধ রয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

