মোঃ জামাল হোসেন ঃ
এবারের দাখিল পরীক্ষায় শাহরাস্তি উপজেলার ২১ টি মাদ্রাসা থেকে ৬৬৮ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করে। পাস করেছে ৫৬৭ জন শিক্ষার্থী, ১০১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৮৪.৮৮ ভাগ। উপজেলার একমাত্র জিপিএ-৫ পেয়েছে পরাণপুর ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থী। অন্য কোন প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ না পেলেও শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসা ও আলহাজ¦ সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
