
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানু রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ আমান উল্যাহ, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির উল্যাহসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। আয়োজক সূত্রে জানায় দুদকের উদ্যোগে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি হইতে ১০ম শ্রেণি পর্যন্ত ৬ শতাধীক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিরোনাম:
শনিবার , ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
