শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদী খনন কাজে চাঁদা দাবি করার অপরাধে জেলা পরিষদ সদস্য তুহিন খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার নিজ মেহার গ্রামের ব্যবসায়ী কবির হোসেন এ মামলা দায়ের করেন। মামলায় তুহিন খানকে প্রধান আসামী করে আরো ৯ জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগের সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন গন্ধর্ব্যপুর থেকে চিতোষী পর্যন্ত ডাকাতিয়া নদী খননের কাজ করেছেন। মামলার বাদি কবির হোসেন দীর্ঘদিন বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে মাটি খনন কাজ করে আসছেন। ঠিকাদার আব্দুল্লাহ আল মামুনের সাথে চুক্তিমতে গত ৯ জানুয়ারি থেকে তিনি ডাকাতিয়া নদী খননের কাজে অংশ নেন। কবির জানান, আসামী পক্ষ কাজ আরম্ভ করার পর থেকে তার কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে তিনি অপরগতা প্রকাশ করলে তারা কাজ বন্ধ করে দেয়াসহ বিভিন্ন হুমকি দেয়। কবির জানান, তিনি তাদের হুমকি থেকে বাঁচতে একবার ৫০ হাজার টাকা এবং ২৪ হাজার টাকা তাদের দিয়ে আসেন। অবশিষ্ট টাকা না দেয়ায় তাকে হত্যার হুমকি দেয়া হয়। গত ৩ জানুয়ারি রাতে শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই নাম্বার আসামী সাবেক ইউপি সদস্য হাছান আহম্মেদ ও সালাউদ্দিনকে আটক করে। গতকাল তাদের চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়। মামলার অপর আসামীরা হলো সাবেক ইউপি সদস্য মনির হোসেন, মোঃ আরিফ, আল আমিন, মনির হোসেন, কালা বাসু, সুমন ও জয়নাল হাজারী।
শিরোনাম:
শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তিতে নদী খননের কাজে চাঁদা দাবি জেলা পরিষদ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে মামলা আটক ২
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
