প্রতিনিধি
শাহরাস্তি’র সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন (মেহার দক্ষিন) মরহুম আব্দুল আউয়াল স্মরনে স্থাপিত মরহুম আব্দুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ৮ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখস্থ নিউ মডার্ন ল্যাবের ২য় তলায় অনুষ্ঠিত এ বিনামুল্যে চিকিৎসাসেবা কর্মসূচীতে দুই শতাধিক গরীব ও দুঃস্থ রোগীকে ব্যবস্থাপত্র দেয়া হয়।
রোগীদের চিকিৎসা সেবা দেন মরহুম আব্দুল আউয়ালের ২য় ছেলে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট ডাঃ মোঃ আহসানুল কবীর।
বিনামুল্যে চিকিৎসাসেবা নিতে আসা রোগী নুরজাহান বেগম (৫৫) জানান, বিনা খরচে চিকিৎসা সেবা পেয়ে তিনি আনন্দিত।
ডাঃ মোঃ আহসানুল কবীর জানান, একজন চিকিৎসক হিসেবে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি পিতার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বছরে কয়েকবার এ কর্মসূচি পালন করে থাকি। ভবিষ্যতে এই পরিসর আরো বাড়ানো হবে।

