
শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন বাংলা আবশ্যিক ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সারাদেশের ন্যায় শাহরাস্তি উপজেলার জেএসসির ৫টি কেন্দ্র ও জেডিসির ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেএসসির ৫টি কেন্দ্রে প্রথম দিনে ৫১ জন ও জেডিসির ২টি কেন্দ্রে ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
জেএসসিতে কেন্দ্র নং-শাহ-১ শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ২ শত ১১ জন। এতে ছাত্র ৪ শত ৬৮ জন, ছাত্রী ৭ শত ৭৩ জন। এ কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত নেই। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন শাহরাস্তি বহুমুখী উবির প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন।
কেন্দ্র নং-শাহ-২ চিতোষী আরএন্ডএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭ শত ১৯ জন। এতে ছাত্র ২ শত ৭৬ জন, ছাত্রী ৪ শত ৪৩ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৬ জন পরীক্ষার্থী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন চিতোষী আরএন্ডএম উবির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স ইনিষ্ট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন।
কেন্দ্র নং-শাহ-৩ সূচীপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯ শত ১৯ জন। এতে ছাত্র ৩ শত ৪৫ জন, ছাত্রী ৫ শত ৭৪ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ১০ জন পরীক্ষার্থী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন সূচীপাড়া উবির প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ।
কেন্দ্র নং-শাহ-৪ সুয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬ শত ১৯ জন। এতে ছাত্র ২ শত ২৪ জন, ছাত্রী ৩ শত ৭৪ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ২১ জন পরীক্ষার্থী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন সুয়াপাড়া জি.কে উবির প্রধান শিক্ষক মোহাম্মদ আকতার হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন।
কেন্দ্র নং-শাহ-৫ নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪ শত ৭৩ জন। এতে ছাত্র ২ শত ১৩ জন, ছাত্রী ২ শত ৬০ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ০৪ জন পরীক্ষার্থী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন নিজমেহার মডেল পাইলট উবির প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
জেডিসিতে কেন্দ্র নং-শাহ-১ ভোলদিঘী কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫ শত ২৫ জন। এতে ছাত্র ২ শত ০৬ জন, ছাত্রী ৩ শত ১৯ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৯ জন পরীক্ষার্থী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ।
জেডিসিতে কেন্দ্র নং-শাহ-২ নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ শত ৩১ জন। এতে ছাত্র ১ শত ২৬ জন, ছাত্রী ২ শত ০৫ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ১২ জন পরীক্ষার্থী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা ভেটেরিনারী সার্জন সাওকাত হোসেন সুমন।
এদিকে শাহরাস্তি উপজেলার জেএসসি ও জেডিসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহুল সাবেরীন সহ ভিজিনল্যান্স টিম ও জেলার বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
