প্রতিনিধি শাহরাস্তিতে এই প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে রবিবার সকাল ৯টায় শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন খেড়িহর জামিয়া আরাবিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম আলহাজ্ব হযরত হোসাইন আহম্মদ সাহেব।
নিয়মাবলী- প্রতিযোগিদের মধ্যের প্রথম দশ জন থেকে প্রতিযোগিতা গ্রহন করা হবে। প্রতিযোগিকে শাহরাস্তি উপজেলাধীন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রতিযোগিদেরকে নির্দিষ্ট তারিখের তিনদিন পূর্বে নাম ঠিকানাসহ আবেদন ফরম পূরণ করে নিম্মোক্ত ঠিকানায় জমা দিতে হবে।
জমা দেওয়ার ঠিকানা- ১) কাজী শামছুল হক খোকন, আহবায়ক, আয়োজক কমিটি খেড়িহর বাজার, মোবাইল নং ০১৭৭৭-১৭৮৫৪১। ২) মুফতি দেলোয়ার হোসেন, জামিয়া আরাবিয়া মাদ্রাসা, খেড়িহর, মোবাইল নং ০১৬২৪-০৩২৫৪৪। ৩) মাওঃ জসিম উদ্দিন, জামেয়া অদুদিয়া ইসলামিয়া মাদ্রসা, শাহরাস্তি উপজেলা সদর, মোবাইল নং ০১৮১৫-০৯৩১৮০।
উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় থাকবেন, শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান বিজয়।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
