মোঃ জামাল হোসেনঃ
শাহরস্তিতে ৪ জুয়াড়িকে ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদন্ড প্রদান করা হয়েছে। বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সামিউল মাসুদের আদালতে এ রায় প্রদান করা হয়। থানা পুলিশ সূত্রে জানায়, টামটা দঃ ইউনিয়নের আলীপুর গ্রামের স্বপন মিয়ার বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ ৪ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আলীপুর গ্রামের তপাদর বাড়ীর খলিলুর রহমানের পুত্র মোঃ স্বপন মিয়া (৩৮), মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৪২), মোঃ আলী হোসেনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩০), মৃত কালু মিয়ার পুত্র মোঃ জসীম উদ্দিন (৩৮) কে স্বপনের ঘরে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। ঐ দিন বিকেল ০৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সামিউল মাসুদ তার আদালতে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাহাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে তাদেরকে কোর্ট হাজতে প্রেরন করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্স।

