শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা: শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ নেতা, চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা গ্রামের মৃতঃ আঃ লতিফ তালুকদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহিদুর রহমান বাঙ্গালী (৭৫) বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার উত্তরাস্থ সিন সিন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেৃরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
ওইদিন রাত ৯টা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় উওরা দক্ষিণ মধুবাগ কবরস্থানে তাকে সমাহিত করা হয় বলে চিতোষী পশ্চিম ইউনিয়নের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা জানিয়েছেন।
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহিদুর রহমান বাঙ্গালী শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি আওয়ামীলীগের হয়ে উপজেলা চেয়ারম্যান ও দলীয় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
