শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা। এ সময় ৬ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় ওই বাজারের আব্দুল গফুর মার্কেটের পিছনের অংশে আগুন লেগে যায়। আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসি আগুন নিভাতে চেস্টা চালায়। ক্রমেই আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেস্টা চালায়। ততক্ষনে পুরো মার্কেট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, মোঃ কাউসার হোসেনর ফার্নিচার দোকান, শাখায়াত হোসেনের মোল্লা ডেকরেটর, আব্দুল লতিফের ষ্টেশনারী, নবীর হোসেনের ষ্টেশনারী, আবু তাহেরের সুপারির গুদাম, সোহাগের মৎস্য সরঞ্জাম, আমিনের ভাঙ্গারি দোকান, আবুল হোসেনের কাঁচামালের গুদাম, শংকর চন্দ্র সরকারের সুপারির গুদাম, বাচ্চু মিয়ার কাঁচামালের গুদাম ও মোঃ শাহজাহানের কাঁচামালের গুদাম।
আগ্নিকান্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজের তদারকি করেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মিন্টু অগ্নিকান্ডের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তমকে অবহিত করলে তিনি (সংসদ সদস্য) ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের সহায়তার আশ্বাস দেন।
এ ছাড়াও ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেয়র প্রার্থী তোফায়েল আহমেদ ইরান, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, দিলদার আজাদ (তদন্ত)প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

