শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪ টায় উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর টামটা ইউনিয়নের সাবেক আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও বৃহত্তর টামটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এলাহী হোসেন বেপারী মঞ্জুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও টামটা দক্ষিণ ইউ.পির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সফিকুর রহমান, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান রুবেল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির আহমেদ ওসমানী, মোঃ মাসুদ আলম, রোটা. খন্দকার মনিরুজ্জামান শান্ত, সদস্য মোঃ ইকবাল বাহার চৌধুরী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ইউ.পি সদস্য মোঃ ফারুক মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ জসিম উদ্দিন জনি প্রমুখ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ থেকে আগামীতে ইউনিয়ন যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতামত গ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের মাঝে মোঃ কামাল হোসেন ভূইয়া, এলাহী হোসেন বেপারী মঞ্জু, মোঃ ইকবাল হোসেন চৌধুরী, মোঃ মোতাহের হোসেন টিপু ও মোঃ মানিক হোসেনের নাম আহবায়ক প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়।

