মোঃ জামাল হোসেন
শাহরাস্তির পৌরসভা পশ্চিম উপলতা গ্রামে শুভ বিদ্যুৎতায়ন উদ্ভোধন করা হয়েছে। গতকাল ৩১ আগষ্ট বৃহস্পতি বার সকাল ১০টায় পশ্চিম উপলতা ছাদেকিয়া হাফেজিয়া মাদ্রাসা পাঙ্গনে এ বিদ্যুৎতায়ন উদ্ভোধন করা হয়। পৌর প্যানেল মেয়র ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন বাহারের সভাপতিতে বিদ্যুৎতায়নের উদ্ভোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম কম দেবাশীষ পাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটি যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান বেপারী, জেলা তরুণলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রতন। আওয়ামীলীগ নেতা মোঃ দুলাল হোসেনের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন লাইন পরিচালক মোঃ মুকবুল আহম্মেদ, মোঃ আবু ইউছুফ, যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন ভুট্টো, মোঃ রবিউল আউয়াল প্রমুখ। আয়োজক সুত্রে জানায় মাননীয় সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নির্দেশক্রমে এই উপলতা গ্রামে বিদ্যুৎতায়ন উদ্ভোধন করা হয়। প্রধান অতিথি বক্তব্যে বলেন আমাদের এই আসনের এমপি মহোদয় আমেরিকায় থাকার কারণে এই উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। কিন্তু এমপির মহোদয়ের নির্দেশক্রমে আপনাদের কথা চিন্তা করে ঈদুল-আযহার আনন্দের সাথে আরেকটি বিদ্যুৎ সংযোগের আনন্দ যোগ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতি ধারা অব্যাহত রাখতে পুনরায় মেজর রফিকুল ইসলাম এমপির নৌকা প্রতিক ভোট দেওয়ার আহব্বান জানান। অনুষ্ঠানের শেষে ২৭টি পরিবারের মাঝে সংযোগ দেওয়া হয়।
