শাহরাস্তির আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এস, এস, সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
মোঃ জামাল হোসেন ঃ– শাহরাস্তির আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০১৭ ইং সালের এস, এস, সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রকৌশলী নুরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রতন সিদ্দিকি, ডাঃ মোঃ শাহ জাহান, মোঃ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। আলোচনা সভা শেষে শিক্ষাথীদের উদ্যেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শাহরাস্তির সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে এস,এস, সি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল
মোঃ জামাল হোসেন:- শাহরাস্তির সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে এস,এস, সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্যাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহ আমজাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্যাহ পাটোয়ারী (বিকম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইরেক্টর আঃ ছাত্তার, বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য আলহাজ্ব ফয়েজ আহমেদ, প্রাক্তন সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্যাহ, প্রাক্তন অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী, সাবেক বিমান বাহীনির ওয়ারেন্ট অফিসার মোঃ ওমর আলম, সূচীপাড়া বাজার কমিটির সভাপতি আবু ই্উসুফ মিলন, এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ আলী হোসেন মন্টু, আলমগীর হোসেন মিলন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের উদ্যেশ্যে দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
দেবকরা মারগুবা ড.শহিদ উল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এস,এস, সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
মোঃ জামাল হোসেন ঃ– শাহরাস্তির দেবকরা মারগুবা ড.শহিদ উল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এস,এস, সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফারহানা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম খোকন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মেহরুল আমিন, মোঃ কামরুল হাসান, প্রাক্তন অভিভাবক সদস্য মোঃ ইব্রাহিম খলিল, এ সময় উপস্থিত ছিলেন সহ প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তরা বলেন, গত কিছু দিন পূর্বে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা তাজুল ইসলাম ইন্তেকাল করিয়াছেন। সেজন্য আমরা তার বিদেহী আত্মার মাখফিরাত কামনা করছি। ২০১৭ ইং সালের এস,এস, সি পরীক্ষার্থীদের উদ্যেশে বিশেষ মোনাজাত করা হয়।
