
শাহরাস্তি ব্যুরোঃ
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী যুবলীগের কমিটি গঠন কল্পে ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ কমিটি ঘটন করা হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনির সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আবুল বাসারের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ তুহিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ ও রায়শ্রী দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল মমিন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হোসেন শান্ত, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাঈন উদ্দিন খোকন, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ মাহবুব আলম রুবেল, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১নং ওয়ার্ডের যুবলীগের কমিটি গঠন কল্পে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে নাম প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে মোঃ জামশেদ আলম (আবির)কে সভাপতি, ডাঃ মোঃ শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ মাইনুদ্দিন হোসেন মাহিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি মোঃ বাইজিদ (রুবেল) ও মোঃ মাইনুদ্দিন কে যুগ্ম-সাধারণ সম্পদক করে ৪১ সদস্য বিশিষ্ট্য ১নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহবায়ক তার বক্তব্যে বলেন, আমাদের প্রানপ্রিয় নেতা সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডর স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির হাতকে শক্তিশালী করতে আগামী দিনে চাঁদপুর জেলার সংগ্রামী যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালুসহ নেতৃবৃন্দ ও শাহরাস্তি উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ ইরানের দিক নিদের্শনায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের কমিটি হবে একটি শক্তিশালী কমিটি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করা জন্য রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
