শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের কমিটি
শাহরাস্তি ব্যূরোঃ
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী যুবলীগের কমিটি গঠন কল্পে ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকাল ৪টায় নাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ কমিটি ঘটন করা হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনির সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আবুল বাসারের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ তুহিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ ও রায়শ্রী দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল মমিন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হোসেন শান্ত, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাঈন উদ্দিন খোকন, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ মাহবুব আলম রুবেল, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১নং ওয়ার্ডের যুবলীগের কমিটি গঠন কল্পে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে নাম প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে মোঃ জামশেদ আলম (আবির)কে সভাপতি, ডাঃ মোঃ শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ মাইনুদ্দিন হোসেন মাহিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি মোঃ বাইজিদ (রুবেল) ও মোঃ মাইনুদ্দিন কে যুগ্ম-সাধারণ সম্পদক করে ৪১ সদস্য বিশিষ্ট্য ১নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহবায়ক তার বক্তব্যে বলেন, আমাদের প্রানপ্রিয় নেতা সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডর স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির হাতকে শক্তিশালী করতে আগামী দিনে চাঁদপুর জেলার সংগ্রামী যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালুসহ নেতৃবৃন্দ ও শাহরাস্তি উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ ইরানের দিক নিদের্শনায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের কমিটি হবে একটি শক্তিশালী কমিটি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
শাহরাস্তির রায়শ্রী (দঃ) ইউপির ৬নং ওয়ার্ড যুবলীগ কমিটি গঠন
শাহরাস্তির রায়শ্রী (দঃ) ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার বিকাল ৪টায় ঘুঘুরচপ বাজার এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে ও মোঃ মাহবুব আলম রুবেল ভূঁইয়া, আবু আহসান পাটওয়ারী সুমনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আবদুর রাজ্জাক। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনি, সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ শাহজাহান, যুগ্ম-আহবায়ক মোঃ কবির হোসেন, মাহবুব আলম ফজলু, মাহবুব আলম মানিক, সদস্য মোঃ আলমগীর হোসেন মিয়াজী, ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি মোঃ মাইনউদ্দিন খোকন। এসময় উপস্থিত ছিলেন আবদুল মালেক, জয়নাল আবেদীন, আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস আলোচনা সভা শেষে ৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনির সভাপতিত্বে উপস্থিত ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মোঃ তাজুল ইসলামকে সভাপতি ও মোঃ আজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করেন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী থাকায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক আহমেদকে নির্বাচিত করা হয়। উল্লেখ্য ওয়ার্ড যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনি তার বক্তব্যে বলেন, শাহরস্তি-হাজীগঞ্জের সংসদীয় এলাকার স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির হাতকে শক্তিশালি করতে আগামী দিনে চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালু এবং শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরানের দিক নির্দেশনায় রায়শ্রী (দঃ) ইউনিয়নের যুবলীগের একটি সু-সংগঠন কমিটি উপহার দিব। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করার জন্য রায়শ্রী (দঃ) ইউনিয়ন যুবলীগের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আশাবাদ ব্যক্ত করেন।
