শাহরাস্তি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোঃ সুলতান মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বহু ত্যাগ, তিথিক্ষা ও সংগ্রামের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মানে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই। সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বশীল অগ্রনী ভূমিকা রাখতে হবে। একটি শিশুকে প্রাথমিক স্তরে সঠিক গাইড লাইন দিয়ে উপযুক্ত করে তুললে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে তার ভবিষ্যত উজ্জল হয়ে উঠে। নিজের সন্তান মনে করে শিশুদের মানবিক যতেœ পাঠদান করাবেন। সকলের সহযোগিতা নিয়ে মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদুপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, আলীগঞ্জ পিটিআই’র তত্ত্বাবধায়ক মোঃ জয়নাল আবেদিন, উপজেলা রিাসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিলুফা ইয়াছমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাঈন উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রব, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। মাসিক সমন্বয় সভার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভার শেষে অতিথিদেরকে সমিতির পক্ষ থেকে সম্মাননা পুরস্কার দেওয়া তুলে দেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা
আরও সংবাদ
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
অনলাইন গেমে আসক্তি, বাসা থেকে লাফিয়ে তিন বোনের…
ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়... বিস্তারিত
প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা... বিস্তারিত
প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিয়ে পোস্টাল ব্যালট…
আগামী ২৫ জানুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে ভোটদান... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
