২২ মার্চ শাহরাস্তি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় শিশু মেলা, শিশু ও ইসলামি ফাউন্ডেশনের অন্যতম ব্যক্তিত্ব মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে বন্যাঢ্য র্যালী শাহরাস্তি উপজেলার প্রধান ফটক প্রদক্ষিন করে। বেলা ১০টায় শাহরাস্তি উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও মাওঃ মোঃ ছবর আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোছাঃ জেসমিন আক্তার বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড,এম আনোয়ার, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান মোল্লা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন,ইসলামি কোরআন ও সুন্নাহ উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ২২ মার্চ এ ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেছেন। আমরা যারা উপস্থিত আছি তারা নিজ নিজ অবস্থান হতে ধর্মীয় ভাবে কোমলমতি শিশুদের কোরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা দেওয়ার প্রতি আহবান জানান। আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষক/শিক্ষিকা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ আমির হোসেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

