প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যানে যে উন্নয়ণমূলক
কাজ করেছেন তা জনগণের কাছে পৌছে দিতে হবে
—— মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের তৃনমূল প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় নাওড়া পঞ্চগ্রাম গণবিদ্যালয় মাঠ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। তৃনমূল প্রতিনিধি সভায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যানে যে উন্নয়ণমূলক কাজ করেছেন তা জনগণের কাছে পৌছে দিতে হবে। সে দায়িত্বটুকু আমাদের তৃনমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে পালন করতে হবে। তিনি বলেন আমরা কোন অন্যায় করিনি যে রাগ চক্ষু, কোন অশনি সংকেতকে ভয় পাব। আমরা অশনি সংকেত কে ভয় পাই না। কেন্দ্র থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃনমূল নেতৃবৃন্দ আমাদের সাথে আছে আমাদের মধ্যে কোন দিধা বিভক্ত নেই। কোন হাওয়া ভবন আমার দেখতে চাই না। খাম্বা বাহিনী নেই। দীর্ঘ ২১টি বছর যাবৎ শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের সহযোগীতা ও সমর্থণ পেয়ে আসছি। দু’উপজেলায় আমার ২২২টি ওয়ার্ড রয়েছে। প্রত্যেক জায়গায়, গ্রামে মানুষের কাছে আমি পৌছতে পারি না। তিনি আরো বলেন তৃনমূল নেতৃবৃন্দকে নিরপেক্ষ ও নতুন ভোটারের সমর্থণ আদায় করতে হবে। ইউপি আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের সাথে বছরে দু’বার সভা করতে হবে। ইউনিয়নের বরাদ্ধগুলো ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে সমন্বয় করবেন। শাহরাস্তি রাগৈ গ্রামে ১৭ কোটি টাকা উন্নয়ন কাজ হয়েছে এভাবে দু’উপজেলায় যে উন্নয়ন কাজ হচ্ছে তা জনগণের মাঝে পৌছে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২০১৯ সালের নির্বাচনে সরকার গঠন করে ২০২১ সালের মধ্যে আমরা উন্নয়ন ও মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে পরিচিত পাব। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় তৃনমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। এ সময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ গাজী মাঈন উদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সফিকুর রহমান মজুমদার। তৃনমূল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ চেরাগ আলী, মিজানুর রহমান বিএসসি, মোঃ শাহ আলম মাষ্টার, ডাঃ খোকন, হাবিবুর রহমান ও মোঃ রুহুল আমিন প্রমুখ। তৃনমূল প্রতিনিধি সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
