শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় মেহের কালীবাড়ী উম্মুল ক্বোরা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শাহরাস্তি পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেন চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা ও ছাত্রদল সভাপতি প্রার্থী এস.এম জুবায়ের আল নাহিয়ান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাঝি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান মাষ্টার, কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, শাহরাস্তি পৌর বিএনপির যুগ্ন সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন মাষ্টার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল করিম মিনার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক শামছুল আরেফিন, যুবদল নেতা মোঃ মহসীন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম আকাশ, উপজেলা ছাত্রদল নেতা ও পৌর জাসাস সভাপতি তাজুল ইসলাম সুমন, যুবদল নেতা সাইফুল ইসলাম অন্তু, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদল নেতা ও সম্ভাব্য সেক্রেটারী প্রার্থী আতাহার আহমেদ তানভীর, পৌর ছাত্রদল নেতা রাজু পাটওয়ারী, মাসুদ আলম পাটওয়ারী, চিতোষী ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মতিউর রহমান পলাশ প্রমুখ।
চাঁদপুর জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাঝি তার বক্তব্যে বলেন দলের সৎ, ত্যাগী ও বিশ্বস্ত কর্মীদের মাধ্যমে শাহরাস্তি উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের কমিটিগুলো সম্পন্ন করা হবে। ছাত্রদল নেতৃবৃন্দকে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে জেলা ছাত্রদল আহবায়ক ফয়সাল গাজী বাহার উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি বলে আমার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গুলাছি বাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মনির হোসেন।

