মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন মিয়াজীর মাতা নুরজাহান বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টা ১০ মিনিটে তিনি শাহরাস্তি টাওয়ার জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনী, বহু আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাত ৯ টায় শাহরাস্তি পৌরসভাধীন ৮নং ওয়ার্ডস্থ নিজমেহার দক্ষিণ মিয়াজী বাড়ীতে (বড় বাড়ী) জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
