হাসানুজ্জামানঃ শাহরাস্তি মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে শাহরাস্তি প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় উপজেলার মেহার কালীবাড়িস্থ শাহরাস্তি রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসির বিগত প্রায় ৩ বছরের কর্মময় সময়ের সম্মূখ আলোচনা করেন। ভালো মানুষের সু-কর্মের পরিচয় পাওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন তারা। বিদায়ী ওসি মোঃ মিজানুর রহমান বলেন, আমি বহু থানায় দায়িত্ব পালন করেছি কিন্তু শাহরাস্তিতে কর্মরত সাংবাদিক ভাই-বন্ধুগন সব সময় আইনকে সহযোগিতার মাধ্যমে সহায়তা করেছেন- যে কারনে উপস্থিত সাংবাদিকদের কৃতজ্ঞা জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, হাবিবুর রহমান, সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, স্বজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, আমরুজ্জামান সবুজ, অর্থ ও যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সহ-সাংগঠনিক নোমান হোসেন আখন্দ, সহ-অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মহিউদ্দীন মাইনু, সদস্য কামরুজ্জামান সেন্টু, সাংবাদিক রফিকুল ইসলাম পাটোয়ারী, মোঃ মাহবুব আলম।
শিরোনাম:
রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তি মডেল থানার ওসি’র বদলী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
