শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক মামুনকে বিদায় সংবর্ধনা ও মোঃ মিজানুর রহমানকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানা মিলানায়তনে এ বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওসি (তদন্ত) দিলদার আজাদের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) সিকদার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিদায় বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক মামুন ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আঃ মান্নান মোল্লা, শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম। বিদায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-পরিদর্শক মোঃ আনিছুর রহমান, সহকারী উপ-পরিদর্শক মাছুম রানা, কনস্টেবল মোঃ রেজাউল, আকলিমা আক্তার প্রমুখ।
বিদায় বরণ অনুষ্ঠানে বক্তরা বলেন, বিদায়ী কর্মকর্তাকে কর্মকালে থানার সকল সদস্য, এলাকাবাসী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ যে ভাবে সহযোগিতা করে গেছেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও সেভাবে সকল কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান।
শিরোনাম:
বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

