আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী ॥ ছাত্রলীগের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি
————– মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
মোঃ জামাল হোসেন ঃ
আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। এ উপজেলায় ছাত্রলীগের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। ছাত্রলীগ জনগনের সেবা দিতে পাশে থাকবে। ভাষা আন্দোলন, গণঅভ্যূত্থান ও মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা ছিলো। এর ধারাবাহিকতা বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের অনুসরণ করতে হবে। সেজন্য পরিচ্ছন্ন রাজনীতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এজন্য আমি ছাত্রলীগ নেতাকর্মীদের অভিনন্দন জানাই। ভবিষ্যতেও তারা সুষ্ঠু রাজনীতির পরিবেশ এ উপজেলায় বজায় রাখবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বৃহত্তর টামটা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহত্তর টামটা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আবু সুফিয়ান দর্জি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান শান্ত, উপজেলা কৃষকলীগ সভাপতি জসিম উদ্দিন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু।
সংক্ষিপ্ত আলোচনার পূর্বে টামটা উত্তর ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওমর ফারুক দর্জি’র নেতৃত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় একটি বিশাল র্যালি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
বৃহত্তর টামটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মঞ্জুর এলাহি’র সঞ্চালনায় র্যালি ও আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টামটা উত্তর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রব দর্জি, টামটা দক্ষিণ ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সফিকুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কৃষকলীগ সম্পাদক মোঃ কবির হোসেন, টামটা উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ইউপি সদস্য ফজলুল হক, যুবলীগ নেতা মোতাহার হোসেন টিটু, মোঃ মানিক হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মাসুদ, মাঈনুল হাসান, মোঃ সুমন, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম বাচ্চু, মহিউদ্দিন শুভ্র, মুরাদ হোসেন, সাজিদ মাহমুদ, সাদ্দাম, সাখাওয়াত হোসেন, আলামিন, শাহপরাণ, কামরুল তালুকদার, রাহাত মোল্লা, মেশকাত হোসেন, জাভেদ হোসেন, কামরুল মুন্সি, আঃ কুদ্দুস, ইমতিয়াজ সিদ্দিকী তোহা প্রমুখ।
র্যালি ও আলোচনা সভা পূর্বে অতিথিবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।
