
মোঃ জামাল হোসেন ঃ
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় শাহরাস্তিতে জেলেদের বিকল্প আয়বর্ধণের লক্ষে উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৬-১৭ অর্থ বছরে প্রথম দফায় ৪০জন প্রশিক্ষিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ্’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
