
মোঃ জামাল হোসেনঃ
শাহ্রাস্তিতে শেখের বাগ যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। গতকাল সোমবার বিকাল ৪টায় নরিংপুর বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ২টি শক্তিশালী দল অংশগ্রহণ করেন। উক্ত ফাইনাল খেলা পরিচালনা কমিটির সভাপতি- নরিংপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মাহতাব উদ্দিন হেলাল পাটওয়ারী, সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন- নরিংপুর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা, সৈয়দ আহমেদ ভূঁইয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলায় ডলটা একাদ্বশকে শূন্য গোলে হারিয়ে জাফর নগর একাদ্বশ এক গোল দিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ফ্রিজ, এলইডি টিভি ও বাই সাইকেল পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
