স্বাক্ষর জাল করে চাঁদপুরের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নিকট মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে উড়ো চিঠি দেওয়ায় শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্তলী গ্রামের বাসিন্দা মোস্তফা বকাউল গতকাল সোমবার চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রী করেছে । (জিডি এন্টি নং ৯৯৯ তাং ২৩.২.১৫ ) । জিডিতে তিনি উল্লেখ করেছেন তিনি কারো বিরুদ্ধে চাঁদপুরের প্রশাসনে কোন দপ্তরে কোন উড়ো চিঠি দেন নাই কিংবা কোন চিঠিতে স্বাক্ষর করেন নাই । স্বাধীনতা বিরোধী একটি কুচক্রীমহল এলাকার সাধারণ মানুষকে হয়রানি করতে এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে পুলিশ প্রশাসনে উড়ো চিঠি দিচ্ছে । তিনি ধারনা করেছেন সম্প্রতি ঘোষেরহাট এলাকায় চাঁদপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে নাগরিক সমাবেশে শাহতলী এলাকায় অংশগ্রহনকারী ও সহযোগিতাকারীদেরকে হয়রানি কিংবা তাদের ভাবমূর্তি বিনষ্ট করতেই ওই কুচক্রীমহলটি আতœগোপনে থেকে নামে বেনামে এসব মিথ্যা দরখাস্ত দিয়ে প্রশাসনকে বিভ্রান্তি করছে । ওই কুচক্রীমহল কে চিহিৃত করে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন তিনি। তিনি জানান,এর আগেও তার স্বাক্ষর জাল করে তার নাম ব্যবহার করে মিথ্যা উড়ো চিঠি দেওয়া হয়েছে ।এদিকে আবেদন করার প্রেক্ষিতে গতকাল চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল কাইয়ুম ডিউটি অফিসারকে তাৎক্ষনিক বিষয়টি সাধারণ ডায়রীভুক্ত করার নির্দেশ দেন । ওই নির্দেশ পেয়ে ডিউটি অফিসার জিডিএন্টি দায়ের করেন । সেই সাথে বিষয়টি দ্রুত তদন্তপৃর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

