স্টাফ রিপোর্টার : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অ্যাডভোকেট আলহাজ্ব মরহুম মো: তাহের হোসেন রুশদীর স্মরণে ১৪ জুলাই (শনিবার) সকাল ১০টায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । স্থানীয় শাহতলী কামিল মাদ্রাসা, জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে জিলানী চিশতী কলেজ মিলনায়তনে এ শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজ অধ্যক্ষ ও শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ হারুন অর রশিদ অনুরোধ জানিয়েছেন ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহ্তলী কলেজে অ্যাড: তাহের রুশদীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
