চাঁদপুর সদর উপজেলাধীন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০ নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । গত ১৬ আগষ্ট রবিবার গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটে । এ দিন বিদ্যালয়ের দ্বিতল ভবনে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে চোরের দল ৩টি সিলিং ফ্যানসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায় । এ ছাড়া চোরের দল বিদ্যালয় সিঁড়ি’র বিভিন্ন স্থাপনায় কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে । এ সব ঘটনায় বিদ্যালয় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরদের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে । গতকাল ১৭ আগষ্ট সোমবার বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম চুরির ঘটনায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । উক্ত অভিযোগের প্রেক্ষিতে মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত উদ্দিনের নির্দেশে তাৎক্ষনিক এসআই মোঃ সেলিম পুলিশ ফোর্স নিয়ে বিকেলে বিদ্যালয়ের ঘটনাস্থল পরিদর্শন করেন । এসআই সেলিম এ প্রতিবেদক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি । চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে । এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । সেই সাথে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে । এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী জানান,বিদ্যালয় চুরির ঘটনাটি মারাতœক । বিদ্যালয় কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ৩টি সিলিং ফ্যানসহ অনেক মূল্যবান জিনিষ নিয়ে গেছে চোরের দল । এ ঘটনাটি বিদ্যালয় ও এলাকায় আতংক বিরাজ করছে । চুরির ঘটনাটি অনুসন্ধ্যান পৃর্বক অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী করছি । এ দিকে শাহতলী এলাকায় চুরির ঘটনা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে । পুলিশী অভিযান জোরদার করা জরুরী হয়ে পড়েছে ।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

