স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদের মৃত্যুতে শাহ্তলী কামিল মাদ্রাসার গভনির্ং বডি, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী ১দিনের শোক পালন করেছে । মঙ্গলবার মরহুম অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদের প্রতি সম্মান দেখিয়ে মাদ্রাসার কার্যক্রম বন্ধ রাখা হয় এবং মাদ্রাসা গেইটে শোকাহত ব্যানার টানানো হয় । গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন । সোমবার মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাজায় মাদ্রাসার গভনির্ং বডির সহসভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী তার প্রতি সম্মান দেখিয়ে মঙ্গলবার ১ দিনের শোক ঘোষনা করেছিলেন ।
