স্টাফ রিপোটার ঃ ইসলামী বিশ্ববিদ্যালয় অধীনে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদ্রাসার কামিলের ১ম পর্ব ও ২য় পর্বে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে ।
এ মাদ্রাসার কামিলে ১ম পর্বে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জনই পাশ করেছে । পাশের হার ১০০% । এর মধ্যে ১ম পর্বে এ গ্রেড ৪১ জন,এ- ৩৮ ,বি গ্রেড ৬ জন । কামিলে ২য় পর্বে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জনই পাশ করেছে । পাশের হার ১০০% । ২য় পর্বে এ গ্রেডে ২৭জন,এ-২৫,বি গ্রেড ৫জন । এদিকে ,ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদ্রাসার কামিলে শতভাগ শিক্ষার্থী সাফল্যজনক ফলাফল অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসা গভনির্ং বডির সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বিলাল হোসাইন । এক প্রতিক্রিয়ায় তারা ,এ সাফল্যজনক ফলাফলের জন্য মাদ্রাসার গভনির্ং বডি, শিক্ষকমন্ডলী ,অভিভাবক ও সর্বোপরী এলাকাবাসীকে ধন্যবাদ জানান ।
