
স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শিক্ষানুরাগী ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান বলেছেন, সংবাদপত্র সমাজ সংষ্কারে ব্যাপক ভুমিকা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সংবাদিকদেরও উল্লেখ্যযোগ্য অবদান রয়েছে। তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর জেলার শীর্ষ সাপ্তাহিক পত্রিকা চাঁদপুর কাগজের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শিক্ষকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকাটি বিগত ১২ বছর ভালো সংবাদগুলো পাঠকদের কাছে তুলে ধরেছেন। পত্রিকাটি সাপ্তাহিক থেকে দৈনিক হয়ে পাঠক চাহিদা পূরণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছিন। পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। আগামীতে পত্রিকাটি সামাজিক সকল কাজে এগিয়ে আসবে এটাই আমাদের কামনা। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কাননের সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি রেজা পাহলভী মজিদ সেলী, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমিন হাওলাদার, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা কবির আহমেদ ওসমানি, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল্লাহ পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক বিএম জাহাঙ্গীর আলম, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য জহিরুল ইসলাম তালকুদার, সাবেক সদস্য আমিনুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সবশেষে প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
