
রফিকুল ইসলাম বাবু।
শিক্ষামন্ত্রী, ইউএনওসহ বিভিন্ন জনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহাকৃত ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। রোববার দিবাগত রাতে চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে তাদের ফরক্কাবাদ এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। আটককৃত তিনজন হচ্ছেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম(৪০), নোমান সিদ্দিকী(৩৫) ও এবিএম আনিসুর রহমান (৪০) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী বলেন, ওই তিন শিক্ষক বিভিন্ন সময় আয়শা খন্দকার নামের একটি ফেসবুক আইডি থেকে চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী দীপু মনি,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা,ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হান্নান মিজিসহ জেলা ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দর নামে অপপ্রচার চালান। গত ২৭ চাঁদপুর মডেল থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিম তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ আনলে আদালত গ্রেপ্তারী পরোনায়া জারি করেন। চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়েরকারী শিক্ষক ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হান্নান মিজি বলেন,অভিযুক্ত তিনজনই স্থানীয় আওয়ামী লীগের সাথে জড়িত। এদের মধ্যে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নোমান সিদ্দিকী সদস্য।এছাড়া এবিএম আনিসুর রহমান ও নোমান সিদ্দিকী আপন দুই ভাই। জেলা আওয়ামী লীগ সদস্য ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান খান বলেন,আমার কলেজের ওই তিন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা আমার জানা নেই। তবে শুনেছি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। চাঁদপুর মডেল থানার ওসি মো ঃ নিাসিম উদ্দিন বলেন,আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আইসিটি আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
