বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’র শনিবার (২ নভেম্বর) এর চাঁদপুর সফরের কর্মসূচী বাতিল করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিস সূত্রে গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । ঢাকায় প্রোগ্রাম থাকায় চাঁদপুরের এ কর্মসূচী বাতিল করা হয়েছে বলে নির্ভরযোগ্য ওই সূত্রে জানা গেছে ।
