
আয়েশা শাহনাজ
শুধু তোমায় ছোঁব বলে —
তাই ছুঁয়ে দেখিনি
জ্যোৎস্নার কোমল আলো,
দিঘির জলে ভেসে বেড়ানো
টলমলে পপদ্মপাতার জলের
মত আমার টলমলে স্বপ্ন।
শুধু তোমায় ছোঁব বলে–
চৈত্রের দাবদাহে তৃষিত হৃদয়ে
স্পর্শ করিনি সম্মুখের
টুইটুম্বুর সরোবরের এক
হিমশীতল জলের
লোভনীয় হাতছানি।
শুধু তোমায় ছোঁব বলে–
খরতাপে পুড়েছে
হৃদয়ের সবুজ উদ্যান।
তবুও যাইনি তেপান্তরের
ছায়ার মায়ার তীব্র আকর্ষনে।
পুড়ে শুধুই আঙ্গার হয়েছে অন্তর।
শুধু তোমায় ছোঁব বলে–
দিনের পর দিন প্রতীক্ষায়
নীদ্রাহীন প্রহর কাটিয়েছি।
সুখসারি কে পিঞ্জিরামুক্ত
করে উড়িয়ে দিয়েছি সেই কবেই।
হয়নি আমায় তোমায় ছোঁয়া,
পিপাসিত আত্মা পায়নি
তৃষ্ণার একফোঁটা জল।
বেলাশেষের বালুকাবেলায়
আজো ছুটে চলি ক্লান্তিহীন,
শুধু তোমায় ছোঁব বলে…!!
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- সাহিত্য
- /
- শুধু তোমায় ছোঁব বলে
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
তৃতীয় বর্ষে চর্যাপদ সাহিত্য একাডেমি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আয়োজনে পালিত হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির কৃতজ্ঞতা প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি: চর্যাপদ সাহিত্য একাডেমির নব-গঠিত কমিটির মহাপরিচালক রফিকুজ্জামান রণি... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমির নতুন কমিটি ঘোষণা
সভাপতি মুন্নি, মহাপরিচালক রণি, পরিচালক শিউলী ও বিপ্লব প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক উঠলো ১২ জনের…
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ প্রদান করা হয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
