স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরের প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিকতরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের রসুই ঘর চাইনিজ এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা ক্রেষ্ট ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তাঁর বক্তব্যে বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি সারা বিশ^বাসীর কাছে মাদার অব হিউমিনিটি মানবতার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা জেনে খুশি হবেন বিশে^র ১৭৩টি দেশের আর্ন্তজাতিক জরিপে স্বচ্ছ এবং জবাবদিহি সৎ রাষ্ট্র প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃতীয় স্থান অধিকার করেছেন। এর চেয়ে গর্বের এবং অহংকারের আর কিছুই হতে পারেনা। এক নম্বার হয়েছেন জার্মানের প্রধানমন্ত্রী এঞ্জেলা মার্কেল,দ্বিতীয় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিষ্টার লী আর তৃতীয় হয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।আজকে বিশে^ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় সততার প্রতীক।
এই দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন।বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। দেশের উন্নয়ন অগ্রগতির এই ধারাকে অক্ষুন্ন রাখতে হবে।শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে বাংলাদেশ ওই পাকিস্তান,আফগানিস্তান,সিরিয়া এবং লিবিয়ার চেয়েও ভয়াবহ হবে।জঙ্গীবাদ সন্ত্রাস,মাদকতা এবং সাম্প্রদায়িকতা বারবার মাথাচাড়া দিয়ে ওঠছে। এর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন্ সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নতুন কুঁড়ি চাঁদপুর সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি চাঁদপুর জেলা আআনিজীবী সমিতির সভাপতি অ্যড. আব্দুল লতিফ শেখ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. বিনয় ভ’ষন মজুমদার, অ্যাড, আমান উল্ল্যাহ, অ্যাড. রুহুল আমিন সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া, অ্যাড, মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, অ্যাড. দেবাশীষ কর মধু।
এসময় উপস্তিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড, আতাউর রহমান পাটওয়ারী, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক ও পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াসসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক রাবেয়া আক্তার জ্যোতি। অনুষ্ঠানের শুরুতেই গান ও নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ। সবশেষে সাধারণ জ্ঞান প্রতিযোহিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
