
রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরে কচুয়ায় শোক দিবসের চাঁদা না দেয়ায় এবং এর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রোববার দুপুরে জেলার কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে এই হামলার ঘটনা ঘটে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ের দুই শিক্ষকের কাছে যুবলীগ পরিচয়ে শোক দিবসের জন্য চাঁদা দাবি। ওই শিক্ষকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শনিবার দুই শিক্ষককে লাঞ্ছিত ও মারধোর করে।
খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের উপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা মানববন্ধনে হামলা ও শিক্ষার্থীদের মারধোর করে।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
