স্টাফ রিপোর্টার ॥
ক্লিন চাঁদপুর, গ্রীন চাঁদপুর কর্মসুচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কম্পিউটার প্রতিষ্ঠান স্যাট আইটি’র উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর শহরের কালিবাড়ি মোড এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয় । ‘‘বর্জ্য যার ব্যবস্থাপনা তার, আমার বর্জ্য আমিই সামলাবো’’ এই স্লোগানকে সামনে রেখে অভিযানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই। তিনি বক্তব্যে বলেন, ক্লিন চাঁদপুর, গ্রীন চাঁদপুর কর্মসুচী শতভাগ সফল করতে জনগনকে এগিয়ে আসতে হবে । এ কার্যক্রমে স্যাট আইটি এগিয়ে আসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। ক্লিন চাঁদপুর ,গ্রীন চাঁদপুর বাস্তবায়নে চাঁদপুর পৌরসভা ,পুলিশ বিভাগ,জনপ্রতিনিধি,সাংবাদিক,সুশীল সমাজ,পেশাজীবি সংগঠন কাজ করছে । চাঁদপুরবাসীর সহযোগীতায় আমরা একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলবো। এটাকে সামাজিক আন্দোলনে রুপান্তর করতে হবে । জনগনকে সাথে নিয়ে আমরা ক্লিন চাঁদপুর,গ্রীন চাঁদপুর বাস্তবায়ন করবো ।
স্যাট আইটির উপদেষ্টা আব্দুল আউয়াল রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, স্যানেটারি ইন্সপেক্টর অরুপ কর্মকার, চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মোস্তাক আহমেদ,রোটারিয়ান শাহরিয়ার পলাশ, রোটারিয়ান সাহেদুল হক মোরশেদ, স্যাট আইটির সাইফি, সাহীদ, বাশার, সুহিন, মেরাজ, রাজু, তামজিদ, মনির, জিহাদ, শুভ, সালেহ, মতিউর, আছমা, রিমু, স্মরনিকা, হাফিজ, ইমরান, শাহপরান, শরীফ, মিহাজ, সাগর, সানোয়ার ও সৈকত প্রমূখ।
পরে স্যাট আইটির শিক্ষার্থীরা শহরের কালিবাড়ি, নতুন বাজার, ছায়াবানি মোড় হয়ে শ্বপথ চত্ত্বর সামনে একটি পথ র্যালি নিয়ে কার্যক্রম সফল করেন।
