
ফরিদগঞ্জ সংবাদদাতা: আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মননীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নির্বাচনী পথসভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার পূর্ব বড়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ ড. শামছুল হক ভূঁইয়া বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়ে মূল্যইত করেছেন। আমরা সকলে মিলে এক হয়ে এই যোগ্য ব্যক্তিকে নির্বাচনে জয়যুক্ত করবো। আবুল খায়ের পাটওয়ারী এই দেশের জন্য যুদ্ধ করে এইদেশ কে স্বাধীন করেছে। আমরা তার ঋন পরিশোধ করা সুযোগ পেয়েছি। আগামী ১৪ই ফেব্রুয়ারী নৌকা প্রতীকে জয়যুক্ত করে তার ঋন পরিশোধ করা কিছুটা সুযোগ পাবো। এই জয় মধ্যেদিয়ে ফরিদগঞ্জ কে নৌকা প্রতীকের ঘাটিতে রুপান্তর করতে হবে। নৌকা প্রতীকে বিজয় হলে ফরিদগঞ্জ পৌরবাসীর উন্নয়ন দেখবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকার জয়ের মাধ্যমে শুধু ফরিদগঞ্জ পৌরসভায় নয় সারা দেশেই প্রচারিত হবে ফরিদগঞ্জ আওয়ামীলীগের ঘাঁটি হিসাবে। আমি শতভাগ বিশ^াসী এবং আস্থাবান যে শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়নকে ফরিদগঞ্জ উপজেলাবাসী এবং বিবেকবান মানুষেরা এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য দলমত ধর্মবর্ণ নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায় নৌকার প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারী, সাধারন সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়াম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ঢাকা বাড্ডা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাছিম, উপজেলা মহিলা আওয়ামলীগের সভাপতি নাজমুর নাহার অনি, পৌরসভা আওয়ামলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মাহাফুজুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, যুগ্মসম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আছহান আখন্দ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
