সোহাগ মজুমদারঃ শাহরাস্তির সমাজ সেবা ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন সজাগের উদ্যোগে গতকাল রোজ শুক্রবার (২১/০৯/২০১৮) সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রাক্তন মহাপরিচালক ও জাতীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম এইচ সালাহ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এতে ঢাকা থেকে আগত অভিজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে সম্পূর্ণ বিনামূল্যে রোগী সেবা প্রদান করা হয় । ক্যাম্পেইনে নাক,কান ও গলা, চক্ষু, দন্ত, চর্ম, মেডিসিন, হার্ট, সার্জারি, শিশু এবং গাইনি বিভাগের অভিজ্ঞ ডাক্তারগন উপস্থিত ছিলেন । এছাড়াও ক্যাম্পেইনে ফ্রি বøাড গ্রুপিং করা হয় । এলাকার অসংখ্য দুঃস্থ ও অসহায় এবং দরিদ্র জনসাধারন উপস্থিত হয়ে সেবা গ্রহণ করেছেন। সজাগ ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- সজাগের উদ্যোগে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।


