সত্তর্ধো বৃদ্ধাকে রক্তদান করলেন জীবনদীপের সাধারণ সম্পাদক বৈভব মজুমদার। নূরজাহান বেগম (৭০) রক্ত শূন্যতায় ভুগছিলেন । এমতাবস্থায় রোগীর মেয়ে রোটারিয়ান শাহীন আক্তার জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বিনয় ভূষন মজুমদারের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে জীবনদীপের সাধারণ সম্পাদক বৈভব মজুমদার (১৮) বি পজেটিভ রক্তদান করেন। দুপুর ২ টায় বেলভিউ হাসপাতালে এই রক্তদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বেলভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা সাগর, জীবনদীপের উপদেষ্টা ডি.কে মৃদুল দাস, শুভ ।।
জীবনদীপের কর্যক্রম সম্পর্কে জানার জন্য উক্ত সংগঠনের উপদেষ্টা সাইফুদ্দীন খানের সাথে কথা বলেছি অামরা। উনি বলেন , ” জীবনদীপের কাজ চলছে । প্রতিদিনই অামাদের কাছে রক্ত দেওয়া জন্য অনুরোধ অাসে। রক্তদাতারা প্রস্তত থাকে কিন্তু অনেক সময়ই দেখা যায় রক্ত পরবর্তীতে লাগে না। জীবনদীপের পক্ষ থেকে বৈভব মজুমদার অাজকে রক্ত দিয়েছে। বয়স অল্প হওয়ার পর ও সে সমাজ সেবা এবং মানবিক কার্যক্রমে অবদান রাখছে।