অভিজিত রায় ॥
চাঁদপুর সদর উপজেলা পরিষদের স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে। ১১ জুলাই সদর উপজেলা মিলনায়তনে দুস্থ পরিবার, মসজিদ ও মন্দিরের মাঝে ২০ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এমপি। এসময় আরো উপস্থিথ ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, সাবেক নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আশরাফ মিয়াজী, য্গ্মু সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোদেয়ান প্রমূখ।

